ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মির্জাপু‌রে আনাইতারা ইউ‌নিয়‌নে করোনার টিকা প্রদান

টাঙ্গাই‌লের মির্জাপুর উপ‌জেলার আনাইতারা ইউনিয়‌নে কোভিড ১৯ ক‌রোনা ভাইরাস এর টিকা প্রদান করা হ‌য়ে‌ছে। ইউ‌নিয়‌নের ময়নাল হক উচ্চ বিদ‌্যাল‌য়ে এই টিকা প্রদান কার্যক্রম অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুধু অনলাই‌নে আ‌বেদন কৃত‌ ২০০ জন‌কে প্রথম ডোজ এর এই টিকা প্রদান করা হ‌য়।


টিকা প্রদা‌নে সা‌র্বিক ভা‌বে সহ‌যোগীতা ক‌রেন আনাইতারা ইউ‌নিয়‌ন প‌রিষদ এর চেয়ারম‌্যান ই‌ঞ্জি‌নিয়া মোঃজাহাঙ্গীর আলম। টিকা প্রদান কার্যক্রম এর প‌রিদর্শন ক‌রেন মির্জাপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ হা‌ফিজুর রহমান,মির্জাপুর উপ‌জেলা সহকারী ভূ‌মি কর্মকর্তা (এ‌্যা‌সিল‌্যান্ড)মোঃ জুবা‌য়ের হো‌সেন,স‌া‌র্কেল এস পি দীপংকর ঘোষ,মির্জাপুর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ রিজাউল হক দীপু।


টিকা প্রদান প‌রিচালনা ক‌রেন মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. জান্নাতুন নাহার,স্বাস্থ‌্য সহকারী মোঃ এরশাদ মিয়া,প‌রিবার কল‌্যান সহকারী ঝর্ণা আক্তার,দিনা সাহা প্রমূখ।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন যুবলীগ নেতা মোঃ সুমন হো‌সেন।আনাইতারা ইউ‌ পি স‌চিব মোঃ বজলুর র‌শিদ,ইউ পি সদস‌্য ‌মোঃ না‌জিম উ‌দ্দিন মিন্টু,ইউ পি সদস‌্য মোঃ লুৎফর রহমান,ইউ‌পি সদস‌্য মোঃ মোশারফ হো‌সেন,ইউ পি সদস‌্য মোঃ মোফাজ্জল হো‌সেন, সহ ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠ‌নের নেত্রীবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page

↑